News Bangla 24 BD | জাপানে জেগে উঠল ২৫০ বছরের আগ্নেয়গিরি!
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জাপানে জেগে উঠল ২৫০ বছরের আগ্নেয়গিরি!


জাপানে ২৫০ বছর পর এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর এ ঘটনায় হতবাক ও বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। জায়গাটিকে ‘নো এন্ট্রি’ জোন ঘোষণা করেছে দেশটির প্রশাসন। পাশাপাশি আগ্নেয়গিরি বিস্ফোরণের পর প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

আগ্নেয়গিরিটি জাপানের কিরিশিমা পর্বতে অবস্থিত। জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সির মতে, ১৭৬৮ সালের পর প্রথম এ ঘটনা ঘটল। আগ্নেয়গিরি জেগে ওঠার পরই সাদা ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক।

ভৌগোলিক দিক থেকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে জাপান। একে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বলে মনে করা হয়। এ দেশে বর্তমানে ১১০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

গত মার্চে এ ধরনের একটি সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল। সেটি জেগে ওঠে প্রায় সাত বছর পরে। কিন্তু ২৫০ বছর পর আগ্নেয়গিরির জেগে ওঠার বিষয়টি বিস্ময়ের। সূত্র : দ্য নিউইয়র্ক পোস্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ