News Bangla 24 BD | মদিনায় হোটেলে আগুন: ১৫ ওমরা পালনকারী নিহত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মদিনায় হোটেলে আগুন: ১৫ ওমরা পালনকারী নিহত


সৌদি আরবের মদিনা শহরের একটি হোটেল অগ্নিকাণ্ডে অন্তত ১৫ ওমরা পালনকারী নিহত হয়েছেন। এতে আরো কমপক্ষে ১৩০ ওমরা পালনকারী আহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মদিনা শহরের পূর্বাঞ্চলে হোটেলে শনিবার বিকেলে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই হোটেলে বিভিন্ন দেশের ওমরা পালনকারীরা অবস্থান করছিলেন। তবে হোটেলের নাম প্রকাশ করেনি মদিনা শহর কর্তৃপক্ষ। এছাড়া আগুনে হতাহতের শিকার ওমরা পালনকারীদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। হোটেলটিতে বিভিন্ন দেশ থেকে ওমরা পালন করতে যাওয়া অন্তত ৭০০ জন অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে। এদের অধিকাংশই পাকিস্তান, মিসর, ইরাক ও সিরিয়ার নাগরিক। ওমরা শেষে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন।চলতি বছর বাংলাদেশ থেকেও অনেকেই ওমরাহ পালনে সৌদি আরব গেছেন। তবে হতাহতের শিকার ওমরা পালনকারীদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা এখনো জানা যায়নি। পাকিস্তানি দৈনিক দ্য নিউজ বলছে, আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আহত ও বেঁচে যাওয়া ওমরা পালনকারীদের হাসপাতাল এবং শহরের অন্যান্য হোটেলে ভর্তি করা হয়েছে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, প্রাথমিকভাবে হোটেলের ১৪ তলার একটি কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ