ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নেবে ইরান
ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, গেল ৯ এপ্রিল সিরিয়ার টি-ফোর বিমান ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। এপ্রিলে ইসরায়েলের চালানো ওই হামলায় সাত ইরানি নিহত হয়েছিলেন।
প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাত দিয়ে রোববার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ভেতর থেকে সম্ভাব্য এ হামলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তেল আবিব।
নিরাপত্তা বিশ্লেষকদের হিসেবে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক লক্ষবস্তুতে এ হামলা চালানো হতে পারে।
জেরুজালের পোস্টের প্রতিবেদনে লেখা হয়েছে, সমর বিশেষজ্ঞ রনি ড্যানিয়েল বলছেন, গোয়েন্দা তথ্য হলো হামলা চালালেও নিজেদের আড়াল করতে শিয়া মিলিশিয়া ও হিজবুল্লাহকে ব্যবহার করতে পারে ইরান।
ইরান বড় ধরনের হামলা চালাতে পারে ইসরায়েলে কর্মকর্তাদের এমন বিশ্বাস থাকলেও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তা নিয়ে সন্দেহ রয়েছে।
রোববার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে আলাপ করেন।
রুশ প্রতিরক্ষা দফতরের খবর অনুযায়ী, ৯ এপ্রিল দুটি ইসরায়েলি এফ-১৫ ফাইটার জেট সিরিয়ার টি-ফোর বিমান ঘাঁটিতে হামলা চালায়। এতে ইরানের ৭ নাগরিক নিহত হন।
টাইসম অব ইসরায়েলের খবর অনুযায়ী, ওই বিমান ঘাঁটি থেকে ইসরায়েলের আকাশ সীমায় একটি বিস্ফোরক ড্রোন পাঠানো হয়- এমন অভিযোগেই হামলা চালিয়েছিল ইসরায়েল।
ইসরায়েলের অভিযোগ, সিরিয়াতে ইরানের সেনা উপস্থিতি রয়েছে; যা তারা ইসরায়েলে বিরুদ্ধে ব্যবহার করতে চায়। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 