News Bangla 24 BD | গাজীপুর সিটি নির্বাচনে আমরা জয়লাভ করতাম : হাছান মাহমুদ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুর সিটি নির্বাচনে আমরা জয়লাভ করতাম : হাছান মাহমুদ


গাজীপুর সিটি নির্বাচনে আমরা জয়লাভ করতাম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।
সোমবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘৭ মে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনার দুঃসাহসিক প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়েছে। আমরা এই নির্বাচনে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম কিন্তু নির্বাচন স্থগিত হওয়ায় আমরা প্রচণ্ডভাবে হতাশ হয়েছি। কারণ নির্বাচন যদি স্থগিত না হতো তাহলে আমরা অবশ্যই জয়লাভ করতাম। আর বিএনপি নেতাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা ভোটের আগেই জিতে গিয়েছে। বাংলাদেশে আরো অনেক স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেখানে শতকরা ৮০ ভাগ আমরা জয়লাভ করেছি। বিএনপি শতকরা ১০ থেকে ১৫ ভাগ আর বাকী গুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় লাভ করেছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, রিজভী আহমেদসহ বিএনপি নেতাদের সকাল বিকালের সংবাদ সম্মেলনে যে সমস্ত কথাবার্তা বলেন এগুলো হতাশ উদ্ভ্রান্তের প্রলাপ ছাড়া অন্য কিছু নয়।
‘শুধু গাজীপুর নির্বাচন নই জাতীয় নির্বাচনও স্থগিত হতে পারে’ ড. কামাল হোসেনের সাম্প্রতিক এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, আসলে তারা চায় জাতীয় নির্বাচনও যাতে না হয় এবং এখন তাদের কোন রাজনীতি নাই। তারা জনগণ কর্তৃক প্রত্যাক্ষিত। তাদের সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নাই। সুতরাং এই বক্তব্যের মাধ্যমে ড. কামাল হোসেনদের ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। কারণ তারা ১/১১ সরকারের কুশিলব ছিলেন। তারা নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন এবং পরবর্তীতে নির্বাচনে আমাদেরকে লড়াই সংগ্রামের মাধ্যমে আদায় করতে হয়েছে। সুতরাং এই বক্তব্যের মাধ্যমে তিনি এটিই স্পষ্ট করেছেন তারা এখনো সেই ষড়যন্ত্রে লিপ্ত যাতে জাতীয় নির্বাচন না হয়।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা  মো. আবু কাওছারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপিসহ আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউবি
এ বিভাগের অন্যান্য সংবাদ