আন্তর্জাতিক আরচ্যারিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন
২য় আন্তর্জাতিক ইসলামীক সলিডারেটি আরচ্যারি চ্যাম্পিয়ানশীপে ৬টি স্বর্ণ, ১ রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক পেয়ে সেরা কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশের আরচ্যাররা। দেশের আরচ্যারিরা কম্পাউন্ড ও দলগত বিভাগে স্বর্ণ জেতেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশীপের সমাপনী দিনে গতকাল বুধবার পুরুষ এককে বাংলাদেশের অসীম কুমার দাস ১৪০-১৩৪ স্কোরের ব্যবধানে একই দেশের মো. আবুল কাশেম মামুনকে, কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের রোকসানা আক্তার ১৩৬-১৩৩ স্কোরের ব্যবধানে বিশ্বচ্যাম্পিয়ন ইরাকের আল মাসহাদানী ফাতিমাকে পরাজিত করে চমক দেখেয়েছেন। অপরদিকে, কম্পাউন্ড মিশ্র দলগতভাবে ইরাকের আল মাসহাদানী ফাতিমা ও সাখান ওয়ালিদ হামিদ ১৪৬-১৪৩ স্কোরের ব্যবধানে বাংলাদেশ (অসীম কুমার দাস ও রোকসানা আক্তার) কে, কম্পাউন্ড পুরুষ দলগতভাবে বাংলাদেশ (অসীম কুমার দাস, মো: আবুল কাশেম মামুন ও মো: মিলন মোল্লা) ২২৫-২০৫ স্কোরের ব্যবধানে ইরাক (আল দাঘান ইসহাক, ফাইয়াধ আব্দুল্লাহ্ ও মোতির আমির এইচ. কে এবং কম্পাউন্ড মহিলা দলগতভাবে বাংলাদেশ (রোকসানা আক্তার, বন্যা আক্তার ও রিতু আক্তার) ২১৬-১৫২ স্কোরের ব্যবধানে মরক্কো এল আসাদি কাদিয়া এল ফাইজ সৌদ ও কারদাউদ ফাতিমা জাহরাকে পরাজিত করে গোল্ড মেডেল জয় করেন। রিকার্ভ পুরুষ এককে সৌদি আরবের বিনালী আবদালেলাহ ৭-১ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের মো: রুমান সানাকে, রিকার্ভ মহিলা এককে এস্তোনিয়ার ‘পারনাট রিনা’ ৭-১ সেট পয়েন্টের ব্যবধানে তুরস্কের ‘উনসাল বেগুনহান’ কে, রিকার্ভ মিশ্র দলগতভাবে তুরস্ক (বেরেকেত বুকার ও উনসাল বেগুনহান) ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ (মো. রুমানা সানা ও নাসরিন আক্তার) কে, রিকার্ভ পুরুষ দলগতভাবে বাংলাদেশ (মো: রুমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও শেখ সজিব) ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে নেপাল (নাগারকোটি রুশান, শেরচান অসীম ও পুন মাগার তিলক) কে এবং রিকার্ভ মহিলা দলগতভাবে আজারবাইজান (গাসিমোভা অজি, ইবাদোভা সুঘরাগহানিম ও রামাজানোভা ইয়ালাগুল) ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ (নাসরিন আক্তার, বিউটি রায় ও মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপলা) কে পরাজিত করে গোল্ড মেডেল জয় করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এম.পি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো. মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, আইএসএসএফ-এর কর্মকর্তাবৃন্দ।

গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা
বাংলাদেশ প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করলো
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
৭ উইকেটে বাংলাদেশের জয়
সেমিফাইনালে আর্জেন্টিনা
ফ্রি ফায়ার গেমে ছাত্র ও যুবকরা, মেধাশুন্য হওয়ার আশঙ্খা বিশেষজ্ঞদের!
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ 