News Bangla 24 BD | ইন্দোনেশিয়ায় গির্জায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৮ জন নিহত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ইন্দোনেশিয়ায় গির্জায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৮ জন নিহত


ইন্দোনেশিয়ায় পৃথক তিনটি গির্জায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। খবর সিএনএন, রয়টার্স।

ইন্দোনেশিয়ান পূর্ব উপকূলীয় বন্দর এলাকা সুরাবায়া শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স ব্যারাং মঙ্গেরা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনতারা জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। টিভি চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গির্জায় আগুনে গ্রাস করে ফেলেছে এবং ঘন কালো ধোয়া উড়ছে।

জাভা পুলিশের মুখপাত্র জানান, এটা আত্মঘাতী বোমা হামলার চেষ্টা বলে আমরা মনে করছি। হামলাকারীর একজন ঘটনাস্থলে ও আরেক হাসপাতালে মারা যান। তবে একটি গির্জায় প্রবেশ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

তবে পৃথক তিনটি গির্জায় বিস্ফারণ হয়েছে বলে পুলিশ জানালেও এ বিষয়ে তারা বিস্তারিত জানাতে রাজি হননি। হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তিনটি গির্জা সাময়িক বন্ধ করে দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ