১৪ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করল ভেনেজুয়েলা
ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচন দিয়ে নিকোলাস মাদুরোর পুনরায় ক্ষমতা গ্রহণের প্রতিবাদে কারাকাস থেকে ১৪টি দেশ নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে।এসব দেশের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং কানাডাও রয়েছে। গতকাল সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর এই প্রতিক্রিয়া জানালো দেশগুলি।
এ ছাড়া বিরোধী দলকে বাদ দিয়ে গত রোববারের এই নির্বাচনকে একতরফা উল্লেখ করে দেশটির উপর নতুন করে আবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মাদুরো সরকারের দমন-পীড়ন বন্ধে দেশটিতে নতুন করে নির্বাচন দেওয়ার কথা বলেন ট্রাম্প।
তবে, নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় প্রেসিডেন্ট মাদুরোকে অভিনন্দন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিং বলছে, ভেনেজুয়েলার জনগণের পছন্দের উপর সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।
এ ছাড়া মাদুরো সরকারকে অভিনন্দন জানিয়েছে এল সালভাদর এবং কিউবা।

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 