News Bangla 24 BD | কঙ্গোতে নৌকাডুবিত, ৫০ জন নিহত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকা ডুবে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে। কঙ্গোর উত্তরের শুয়াপ প্রদেশের উপগভর্নর রিচার্ড এমবয়ো লুকা দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

গতকাল শুক্রবার এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। নৌকাটি দেশটির মনকোটো থেকে এমবানডাকা অঞ্চলে যাচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ৬০ জন নৌকা অরোহী বেঁচে যান।

কঙ্গোতে গাড়ি চলাচলের রাস্তা ও রেলপথ কম থাকায় নৌ পথেই সাধারণ মানুষ যাতায়াত বেশি । অধিকাংশ সময়েই নৌযানগুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে এবং প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

এমবানডাকায় ইবোলা ভাইরাসের প্রকোপ বেশি থাকায় কঙ্গোর এই নদীতে যাতায়াত করা লোকদের মাধ্যমে সেটি রাজধানী কিনশাসায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন।

উপগভর্নর এএফপি নিউজের বরাত দিয়ে জানান, নৌকাটি রাতে অবৈধভাবে যাতায়াত করছিল এবং নৌকাটির কোনো লাইটও ছিল না। দুর্ঘটনাকবলিত এলাকার নদীতে আরো লাশ ভেসে উঠছে।

এই অঞ্চলটি কঙ্গোর খুব প্রত্যন্ত এলাকা হওয়ায় লাশগুলো নদী তীরবর্তী অঞ্চলেই সমাহিত করা হচ্ছে।

গত সপ্তাহে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল। নৌকাটি প্রতিবেশী কঙ্গো ব্রাজাভিলি যাচ্ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ