News Bangla 24 BD | ফেসবুকের প্রধান হতে চান হিলারি!
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা হতে চান সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। রাজনৈতিক ক্যারিয়ার গুটিয়ে বিশ্বের বৃহত্তম এই মাধ্যমের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ডেমোক্রেট দলীয় অ্যাটর্নি জেনারেল মাওরা হেলি সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, তিনি কোন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হতে চান? তার এই প্রশ্নের জবাব দিতে একটুও সময় নেননি হিলারি। সঙ্গে সঙ্গেই হিলারি জবাব দেন, ফেসবুক।

মার্কিন সংবাদমাধ্যম সি নেটের এক প্রতিবেদনে বরাত দিয়ে ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস এ তথ্য জানিয়েছে। ক্লিনটন বলেছেন, ‘এটি বিশ্বের সর্ববৃহৎ সংবাদ প্ল্যাটফর্ম। ফেসবুক থেকেই আমাদের দেশের অধিকাংশ মানুষ সংবাদ পান। সেটা সত্য অথবা মিথ্যা হোক।’

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক এই প্রতিযোগী শুক্রবার সন্ধ্যায় হার্ভার্ডে র্যাডক্লিফ পদক পেয়েছেন। মানবাধিকার, দক্ষ রাজনীতিক এবং সমাজ বদলে অবদান রাখায় হিলারি ক্লিনটনকে সম্মানজনক এ পদক দেয়া হয়।

হিলারি বলেছেন, ‘বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটার পর ফেসবুক তাদের ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনার চেষ্টা করছে। আমি আশা করছি, তাদের এই চেষ্টা সফল হবে। কারণ এটি আসলেই আমাদের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ যে জনগণ সঠিক তথ্য পাওয়ার পর সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে।’

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের হেরে যাওয়ার পেছনে ফেসবুক দায়ী বলে তার সমর্থকরা মনে করেন। ওই সময় হিলারিকে নিয়ে ভুয়া সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠে ফেসবুকের বিরুদ্ধে।

এ বিভাগের অন্যান্য সংবাদ