ফিলিস্তিনিদের রক্ষা বিষয়ে জাতিসংঘ প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনি নাগরিকদের রক্ষার পদক্ষেপের আহ্বান জানিয়ে দেয়া জাতিসংঘ খসড়া প্রস্তাবের ব্যাপারে শুক্রবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। আরব দেশগুলোর পক্ষে কুয়েত এ প্রস্তাব উত্থাপন করে। গাজায় সহিংসতার জন্য হামাসের নিন্দা জানাতে ওয়াশিংটনের সমর্থিত কোনো প্রস্তাব পাস করাতে ব্যর্থ হওয়ার পর তারা এ ভেটো ক্ষমতা প্রয়োগ করলো। খবর এএফপির।
গাজা সীমান্ত বেষ্টনীর কাছে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর নিরাপত্তা পরিষদে আয়োজিত ভোটাভুটি দু’ দফা ব্যর্থ হলো।
মার্চের শেষের দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ১২৩ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কোনো ইসরাইলি নাগরিক নিহত হয়নি।
মার্কিন দূত নিক্কি হ্যালি বলেন, এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে জাতিসংঘ ইসরাইলের বিরুদ্ধে আশাহতভাবে পক্ষপাতদুষ্ট। কেননা, দেখা যাচ্ছে যে নিরাপত্তা পরিষদের সদস্যরা ইসরাইলকে দায়ী করতে আগ্রহী হলেও হামাসকে দায়ী করতে অনাগ্রহী।
চীন, ফ্রান্স ও রাশিয়াসহ ১০টি দেশ কুয়েত উত্থাপিত এ খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয়। চারটি দেশ ব্রিটেন, ইথিওপিয়া, নেদারল্যান্ড ও পোল্যান্ড ভোটদানে বিরত থাকে।
কুয়েতের রাষ্ট্রদূত মানসুর আল-ওতাইবি বলেন, এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে হতাশা বৃদ্ধি করবে। এটি সেখানের সহিংসতাকে আরো উস্কে দেবে। বাসস।
এ বিভাগের অন্যান্য সংবাদ

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 