News Bangla 24 BD | তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ৪৬
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ৪৬


উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলে এক নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরো বহু মানুষ।

তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকাটিতে ১৮০ জন যাত্রী ছিল যাদের মধ্যে ১০০ জন ছিল তিউনিশিয়ার এবং বাকি ৮০ জন ছিল আফ্রিকার অন্যান্য দেশের নাগরিক। খবর পার্সটুডে’র।

ভূমধ্যসাগরের আশপাশের দেশগুলো সাম্প্রতিক সময়ে অভিবাসীদের ইউরোপ যাত্রা নিয়ে যে সংকটের মধ্যে রয়েছে রোববারের এ ঘটনা তার সর্বশেষ সংযোজন। রোববারই তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আনতালিয়া প্রদেশের কাছে ১৫ অভিবাসীবাহী একটি স্পিটবোট ডুবে গেলে ছয় শিশুসহ নয় ব্যক্তি নিহত হন।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশনের এক হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউরোপ অভিমুখে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে প্রায় ৬৬০ অভিবাসীর মৃত্যু হয়েছে। ইতালির দক্ষিণ উপকূলে পৌঁছার লক্ষ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার জন্য তিউনিশিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করেন আফ্রিকা অভিবাসীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ