News Bangla 24 BD | এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা


স্বপ্নটা পূরণ হলো এবার। ছেলেরা অল্পের জন্য ব্যর্থ হলেও এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশের মেয়েরা। টানা পঞ্চম জয়ে এই অনন্য অর্জন ছিনিয়ে নিলো সালমারা।
চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে দুইবার ও পাকিস্তানকে একবার পরাজিত করেছে তারা। এছাড়াও জয় তুলে নিয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষেও। শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের বিরুদ্ধে তিন উইকেটের জয় পেয়েছে মেয়েরা।
টস জিতে ভারতকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১১২ রান সংগ্রহ করে ভারত। জবাবে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের জয়ের পথে ব্যাট হাতে অনন্য ভূমিকা পালন করেছেন নিগার সুলতানা ও রুমানা আহমেদ। দুজনের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ২৭ ও ২৩ রান। রুমানা আহমেদ বল হাতেও নিয়েছে দুই উইকেট।
এ বিভাগের অন্যান্য সংবাদ