News Bangla 24 BD | নেপালের সঙ্গে চীনের ২৪০ কোটি ডলারের আট চুক্তি স্বাক্ষর
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

নেপালের সঙ্গে চীনের ২৪০ কোটি ডলারের আট চুক্তি স্বাক্ষর


চীনের সঙ্গে ২৪০ কোটি ডলারের আটটি চুক্তি স্বাক্ষর করেছে নেপাল। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির চীন সফরের দ্বিতীয় দিনে বুধবার চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও সাউথ এশিয়ান মনিটরের।
খবরে বলা হয়, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে এসব চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চীনের বিনিয়োগকারীরা নেপালে জলবিদ্যুৎ, পানিসম্পদ, সিমেন্ট কারখানা ও ফল চাল ও খামার উন্নয়নে অর্থ বিনিয়োগ করবে। বেইজিংয়ে নেপাল দূতাবাসে এসব চুক্তি সই হয়।
চুক্তি স্বাক্ষর করা নিয়ে শি জিনপিং জানিয়েছেন, ‘বেল্ট অ্যান্ড রোড ফ্রেমের’ আওতায় নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে চীন প্রস্তুত। নেপালের সার্বভৌমত্ব রক্ষায়ও বেইজিং অঙ্গীকারবদ্ধ বলে জানান শি।
গত সোমবার ৫ দিনের সফরে চীন যান কে পি ওলি। বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে ওলি ও তার চীনা প্রতিপক্ষ লি কেকিয়াংয়ের মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের পার আরো কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ওলি। এরপর এটাই তার প্রথম চীন সফর। এর আগে তিনি ভারত সফর করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ