জার্মানি ১৯৩৮ সালের বিশ্বকাপের পর আর কখনোই প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়নি। আজ সুইডেনের বিপক্ষে তাই চ্যাম্পিয়নদের বাঁচা-মরার লড়াই। আজ বিপদ হলেই বিশ্বকাপের স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে জোয়াকিম লো’র দলকে।
প্রতিপক্ষ সুইডেন আছে ফুরফুরে মেজাজে। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পাওয়া দলটি মেক্সিকোর সাথে ‘এফ’ গ্রুপে যৌথ ভাবে শীর্ষে আছে। জার্মানদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়েও দলটা খুব একটা পিছিয়ে নেই। দল দু’টো মুখোমুখি হয়েছে মোট ৩৬ বার। এর মধ্যে জার্মানরা জিতেছে ১৫টি ম্যাচ, আর সুইডেন জিতেছে ১২ বার। ফলে, আজকে সুইডেন জিতে গেলে তাকে মোটেই অঘটন বলার কোনো উপায় নেই। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত ১২টায়। একই গ্রুপের অন্য খেলায় রাত নয়টায় মেক্সিকোর মুখোমুখি হবে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা
বাংলাদেশ প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করলো
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
৭ উইকেটে বাংলাদেশের জয়
সেমিফাইনালে আর্জেন্টিনা
ফ্রি ফায়ার গেমে ছাত্র ও যুবকরা, মেধাশুন্য হওয়ার আশঙ্খা বিশেষজ্ঞদের!
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ 