News Bangla 24 BD | সহকর্মীর গুলিতে ১০ পুলিশ নিহত - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে উরুজগান প্রদেশে সহকর্মীর গুলিতে কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

উরুজগান প্রদেশের গভর্নরের মুখপাত্র দোস্ত মোহাম্মদ নায়াব জানান, ওই পুলিশ সদস্য উরুজগানের একটি পুলিশ চেকপোস্টের কাছে দায়িত্বপালনরত তার ১০ সহকর্মীকে নেশাজাতীয় কিছু খাওয়ায় এবং পরে গুলি করে হত্যা করে। এদিকে তালেবান জঙ্গিরা এ হত্যার দায় স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের পর ওই ঘাতক পুলিশ সদস্য পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান শুরু করেছে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী। মঙ্গলবার সকালের দিকে চেক পোস্টের কাছে পুলিশের একটি গাড়ি বহর যাওয়ার সময় তালেবান হামলা চালায়। তবে এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ