দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, পাকিস্তানের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান।
বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোহাম্মদ আলী জিন্নাহ’র স্বপ্নের পাকিস্তান গড়ার প্রত্যায় জানান তিনি। সিএনএন, ডন।
ইমরান খান বলেন, পাকিস্তানের অর্থনীতি এখন ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে। এত বেশি ঋণ কখনও পাকিস্তানের ছিল না। দুর্নীতির কারণে প্রবাসীরা দেশের মাটিতে বিনিয়োগ করছে না। ফলে চাকরি পাচ্ছে তরুণরা। এর সমাধান করতে হবে।
দুর্নীতি বন্ধে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ঘোষণা দেন ইমরান খান।
‘আমি পুরো পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখবো। রাজনৈতিক কারণে কেউ প্রতিহিংসার শিকার হবে না। আইন ধনী-গরীব সবার জন্য সমানভাবে কাজ করবে।’ বলেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী।
এ বিভাগের অন্যান্য সংবাদ

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 