প্রধানমন্ত্রীর ভ্রমণও ২য় শ্রেণীর টিকেটে: ইমরান খান
পাকিস্তানে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ সকল সরকারি কর্মকর্তার প্রথম শ্রেণীর টিকেটে বিমান ভ্রমণ নিষিদ্ধ করেছে ইমরান খানের নতুন সরকার। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের জনগণের অর্থ যথেচ্ছ ব্যবহার বন্ধেরও আদেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভির।
শুক্রবার ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধা্ন্ত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তিনি বলেন, ‘এখন থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনেটের সভাপতি, স্পিকার, জাতীয় পরিষদ সদস্য এবং মুখ্যমন্ত্রীবৃন্দসহ সকল সরকারি কর্মকর্তাকে বিজনেস ক্লাসের টিকেটে বিমান চড়তে হবে।’
সেনাপ্রধান এর আওতায় আছেন কিনা জানতে চাইলে ফাওয়াদ চৌধুরি জানান, ‘তিনি আগে থেকেই বিজনেস ক্লাসে চড়েন।’
তিনি জানান, এখন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বিদেশ সফরে আর বিশেষ বিমানে চড়বেন না। বরং বিজনেস ক্লাসের টিকেটে যাতায়াত করবেন।
সরকারি কর্মচারিদের সাপ্তাহিক কার্যদিবস ৫ দিন থেকে বাড়িয়ে ৬ দিন করার ব্যাপারেও আলোচনা করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এ ব্যাপারে শেষ পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 