রাজপথে তীব্র আন্দোলনের মুখে চাকরি থেকে অবসর সংক্রান্ত আইন বদলের সিদ্ধান্ত থেকে আংশিক পিছু হটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবসরের বয়সসীমা আগের পরিকল্পনা মতো বাড়াচ্ছে না পুতিনের সরকার। খবর বিবিসির।
রাশিয়ায় বর্তমানে নারী চাকরিজীবীদের অবসরের বয়স ৫৫ বছর। পুতিন এটি বাড়িয়ে ৬৩ করার প্রস্তাব করেন। অন্যদিকে পুরুষদের অবসরসীমা বিদ্যমান ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ করার কথা ছিল।
এ পরিকল্পনার বিরুদ্ধে মাঠে নামেন বিরোধীরা। তাদের দাবি, এটি বাস্তবায়ন হলে বেশিরভাগ মানুষ আর পেনশন নেয়ার সুযোগ পাবে না। চাকরিরত অবস্থায়ই মৃত্যু বরণ করবেন।
আন্দোলনের মুখে বুধবার পুতিন ঘোষণা করেন, মেয়েদের অবসরসীমা বাড়িয়ে ৬০ করা হবে, ৬৩ নয়। অন্যদিকে পুরুষের অবসরসীমা আগেরটিই থাকবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী রাশিয়ায় প্রত্যাশিত আয়ুষ্কাল পুরুষদের ৬৬ এবং নারীদের ৭৭ বছর।
এ বিভাগের অন্যান্য সংবাদ

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 