News Bangla 24 BD | ঝিনাইদহে অনুমতি নেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ঝিনাইদহঃ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহে অনুমতি নেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ঝিনাইদহঃ


বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে প্রশাসনের অনুমতি পায়নি ঝিনাইদহ জেলা বিএনপি। ফলে শনিবার ঝিনাইদহ প্রেসক্লাবে পুর্ব নির্ধারিত অনুষ্ঠান হয়নি। ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৮ আগষ্ট আমরা জেলা ক্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্থানীয় প্রেসক্লাবে পহেলা সেপ্টম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার আবেদন করি। তখন আমাদের মৌখিত ভাবে বলা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার অনুমতি দেওয়া হবে। কিন্তু পরে ফোন করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠান পালনে কোন অনুমতি দেওয়া হবে না। ফলে বাধার কারণে সকল প্রকার প্রস্তুতি থাকা সত্বেও শনিবার বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা যায় নি। বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে মৌখিক ভাবে জানানো হয়েছে কোন প্রকার অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এতে নেতাকর্মীরা হতাশ হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ