সাব্বিরকে বহিষ্কারের সুপারিশ, মোসাদ্দেকের জন্য সতর্কবার্তা
৬ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমানকে বহিষ্কারের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির শৃঙ্খলা কমিটি এ সুপারিশ করে। অন্যদিকে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করা হয়েছে।
এর আগেই থেকেই শুনা যাচ্ছিল ক্রিকেটারদের বিশৃঙ্খলতার ধারাবাহিকতা ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি। এ জন্য হাল সময়ের ক্রিকেটের তিন ‘ব্যাডবয়’কে তলব করে বিসিবি। শনিবার ছিল তাদের হাজির হওয়ার দিন। এই তিন ক্রিকেটার হলেন- সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত।
সাব্বির রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে- নারী অতিথিকে হোটেলে নেয়া, দর্শকদের প্রহার-গালিগালাজ করেন তিনি। এছাড়া নাসির হোসেনের নারীসঙ্গ নিয়ে ক্রিকেটাঙ্গনে অনেক কথা প্রচলিত আছে। সম্প্রতি তার এক মেয়েবন্ধু তোলপাড় তুলেছেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে। অপরদিকে গত সপ্তাহে মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা
বাংলাদেশ প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করলো
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
৭ উইকেটে বাংলাদেশের জয়
সেমিফাইনালে আর্জেন্টিনা
ফ্রি ফায়ার গেমে ছাত্র ও যুবকরা, মেধাশুন্য হওয়ার আশঙ্খা বিশেষজ্ঞদের!
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ 