News Bangla 24 BD | ‘৮০ হাজার আশ্রয়প্রার্থীকে’ ভাড়া করা বিমানে তুলে বাইরে পাঠিয়ে দিবে সুইডেন - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

‘৮০ হাজার আশ্রয়প্রার্থীকে’ ভাড়া করা বিমানে তুলে বাইরে পাঠিয়ে দিবে সুইডেন


২০১৫ সালে ইউরোপের একক রাষ্ট্র হিসাবে সুইডেনেই সর্বোচ্চ সংখ্যক অভিবাসী আশ্রয়ের জন্য আবেদন করেন।আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানের পর ৮০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীকে সুইডেন থেকে বহিষ্কার করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।

সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স ইজম্যানকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভাড়া করা বিমানে তুলে এই আশ্রয়প্রার্থীদের বাইরে পাঠিয়ে দেয়া হতে পারে। এজন্য কয়েক বছর সময় লাগবে।

সুইডিশ গণমাধ্যমকে তিনি বলেন, “আমার ৬০ হাজার আবেদনকারীর কথা বলছি। তবে সংখ্যাটি ৮০ হাজার ছাড়িয়ে যেতে পারে।”

২০১৫ সালে প্রায় ১ লাখ ৬৩ হাজার অভিবাসনপ্রত্যাশী সুইডেনে আশ্রয়ের আবেদন করেন। ইউরোপে একক রাষ্ট্র হিসাবে এই সংখ্যাই সর্বোচ্চ।

এই বিপুল সংখ্যক আবেদনের মধ্যে গেল বছর ৫৮ হাজার ৮ শ’ আবেদন যাচাই-বাছাই করা হয়। শেষ পর্যন্ত সরকারের অনুমোদন পায় ৫৫ শতাংশ আবেদন।

দেশটির অভিবাসন কর্মকর্তারা জানান, এই আবেদনকারীদের মধ্যে ৩৫ হাজার ৪শ’ অপ্রাপ্তবয়স্ক ছিল, যাদের সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না। ২০১৪ সালের তুলনায় এই সংখ্যা পাঁচগুণ বেশি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, গতবছর ১০ লাখ ৫ হাজার ৫০৪ জন শরণার্থী গ্রিস, বুলগেরিয়া, ইতালি, স্পেন, মাল্টা ও সাইপ্রাস হয়ে ইউরোপে প্রবেশ করেছেন। এদের মধ্যে ৮ লাখ ১৬ হাজার ৭৫২ জনই ইউরোপে পৌঁছেছেন সমুদ্র পাড়ি দিয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ