News Bangla 24 BD | ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ছুরিকাঘাতে গুরুতর আহত


নির্বাচনী দৌঁড়ে এগিয়ে থাকা ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জায়ির বোলসোনারোর বৃহস্পতিবার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। গ্রামাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি ছুরি হামলার শিকার হওয়ার পর তার অস্ত্রোপচার করা হলো। খবর এএফপি’র।
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় জুইজ ডি ফোরা নগরীতে সান্তা কাসা হাসপাতাল সূত্র জানায়, ৬৩ বছর বয়সী এ আইনপ্রনেতা তলপেটে ছুরিকাঘাতের শিকার হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
অস্ত্রোপচারের পর এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, এ আইনপ্রণেতার শরীরে তিনবার ছুরি দিয়ে আঘাত করায় তার প্রচুর রক্তপাত হয়। তার অস্ত্রোপচার ভালভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এর আগে এ প্রার্থীর ছেলে ফ্লাবিও বোলসোনারো টুইটারে এক বার্তায় তার বাবার ‘সামান্য’ আহত হওয়ার কথা জানান। তবে পরে তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে তার বাবা মারাত্মক আহত হয়েছে। আমরা এটা নিয়ে চিন্তিত।’
এ বিভাগের অন্যান্য সংবাদ