News Bangla 24 BD | শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭
News Head
 জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী

শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ৭ খেলোয়াড় আহত হয়েছে। আহতরা হলো সজিব হোসেন, সীমান্ত, আল মামুন, চাঁদ আলী, রাহাত আলী, মেহেদী হাসান ও নাহিদ। রোববার বেলা ১১টার দিকে অনূর্ধ ১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ খেলার সময় শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে এই ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী সরুজ হোসেন জানান, শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে উমেদপুর ইউনিয়ন ও শৈলকুপা পৌরসভার মধ্যে খেলা চলার সময় বল দখল নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পৌর দলের খেলোয়ারেরা উমেদপুর ইউনিয়নের খেলোয়াড়দের উপর আক্রমন করলে উমেদপুরের ৭ খেলোয়াড় আহত হয়। উমেদপুরের রুবেল হোসেন অভিযোগ করেন, খেলা বয়স ভিত্তিক অনূর্ধ ১৭ হলেও পৌর দলে ২১/২২ বছরের খেলোয়াড় ছিল। অন্যদিকে পৌর দলের কর্মকর্তারা বলেন উমেদপুরের এক খেলোয়াড় অবৈধভাবে পৌর দলের খেলোয়াড়কে বাধা দিয়ে তাকে ফেলে দেয়। এ সময় দুই খেলোয়াড়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ৭ জনের আহত হওয়ার ঘটনা সাজানো নাটক বলেও পৌরসভা দলের কর্মকর্তারা অভিযোগ করেন। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, আমি আইন শৃংখলার বৈঠকে জেলায় ছিলাম। সংঘর্ষের কথা শুনেছি। শৈলকুপা থানার ওসি কাজী আইয়ূবুর রহমান জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। খবর পেয়ে পুলিশ মাঠে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

এ বিভাগের অন্যান্য সংবাদ