সড়ক দুর্ঘটনায় মলদোভার প্রেসিডেন্ট গুরুতর আহত
মলদোভার প্রেসিডেন্ট ইগোর দোদন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
মলদোভার রাজধানী সিসিনাও এর উত্তর-পূর্ব দিকে অবস্থিত স্ট্রাসেনি শহরের কাছে এ ঘটনা ঘটে।
টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, দুটি গাড়ি উল্টে সড়কের পাশে পড়ে আছে। এগুলোর একটি প্রেসিডেন্টের। অন্যটি তার গাড়ি বহরে যুক্ত ছিল।
স্থানীয় গণমাধ্যমে বলা হয় গুরুতর আহত হলেও প্রেসিডেন্ট দোদনের প্রাণ যাওয়ার আশঙ্কা নেই।
২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশ শাসন করছিলেন ইগোর দোদন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 