News Bangla 24 BD | মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে সাংবাদিক নিহত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে সাংবাদিক নিহত


মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে বন্দুকধারীদের গুলিতে এক সংবাদিক নিহত হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময় তার ওপর এ হামলা চালানো হয়। শুক্রবার তার সংবাদপত্র একথা জানিয়েছে। এনিয়ে চলতি বছর দেশটিতে নয়জন সাংবাদিককে হত্যা করা হল। খবর এএফপি’র।

পর্যবেক্ষণকারী সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম মারিও গোমেজ। তিনি এল হেরাল্ডো ডি চাইপাস পত্রিকায় কাজ করতেন। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পর মেক্সিকো হচ্ছে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক দেশ। মেক্সিকোয় সাংবাদিকদের ওপর যে সহিংস হামলা চালানো হচ্ছে এটি তার সর্বশেষ ঘটনা।

নাম প্রকাশ না করার শর্তে মারিওর এক সহকর্মী বলেন, তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিল। তিনি সম্প্রতি এ ব্যাপারে থানায় অভিযোগ করেন।

পত্রিকার পক্ষ থেকে বলা হয়, মারিও ইয়াজালোন শহরের দায়িত্বে নিয়োজিত সাংবাদিক ছিলেন। কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি এসে ‌‘ঠান্ডা মাথায় তাকে হত্যা করে’। তারা তার পেটে বেশ কয়েক রাউন্ড গুলি করে।

৩৫ বছর বয়সী মারিওকে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। সূত্র: ইত্তেফাক

এ বিভাগের অন্যান্য সংবাদ