News Bangla 24 BD | খাশোগি হত্যার অভিযান সম্পর্কে যুবরাজ ‘কিছুই জানতেন না’: সৌদি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

খাশোগি হত্যার অভিযান সম্পর্কে যুবরাজ ‘কিছুই জানতেন না’: সৌদি


নির্বাসিত সৌদি সাংবাদিক ও রাজতন্ত্রের সমালোচক জামাল খাশোগিকে খুন করতে সৌদি গোয়েন্দা বাহিনীর পরিচালিত ‘ইস্তাম্বুল অভিযান’ বিষয়ে কিছুই জানতেন না দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজদূতের মাধ্যমে এমনটাই দাবি করেছে সৌদি আরব। রয়টার্স, আল-আরাবিয়া।
খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।
শুরু থেকেই তুরস্ক দাবি করেছিল খাশোগি নিখোঁজ হওয়ার দিন সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল রিয়াদ থেকে ইস্তাম্বুল আসে। কনস্যুলেটের ভেতরে ঢুকে তারাই খাশোগিকে খুন করে। এরপর তার দেহ খণ্ডবিখণ্ড করা হয়। সৌদি আরব কর্তৃপক্ষ দাবি করেছিল কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেন খাশোগি। দুই সপ্তাহে মাথায় আগের দাবি থেকে সরে এসে কনস্যুলেটেই খাশোগি খুন হন বলে স্বীকার করে সৌদি আরব।
খাশোগি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ