News Bangla 24 BD | ঝিনাইদহ-২ (সদর) আসনে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-২ (সদর) আসনে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন


ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
আগামী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন চারজন। এঁরা হলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ সফিকুল ইসলাম অপু, শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, যার হাতে ঝিনাইদহবাসী নিরাপদ, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ সুসংগঠিত, জননেত্রী শেখ হাসিনার নৌকা নিরাপদ। গত নির্বাচনে স্বতন্ত্র থেকে নির্বাচিত ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এই আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় বিএনপির চারজনের নাম শোনা যাচ্ছে। এঁরা হলেন চারবার নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু। এই আসনটিতে বরাবরই বিএনপির রয়েছে বেশ শক্ত অবস্থান। আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। নির্বাচনে সব সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডা-হাড্ডি লড়ায় হয়ে থাকে। তবে এবার আসনটিতে জামায়াতসহ কোনো ইসলামি ও বাম দলের নির্বাচনী তৎপরতা চোখে পড়ছে না। এই আসনে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দিতায় হয়ে আসছে। বিএনপি নির্বাচনে অংশ নিলে আগামী একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দিতায় হবে বলে মনে করছেন ভোটাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ