News Bangla 24 BD | ফিলিস্তিনি শহীদদের রক্তের বদলা নেয়া হবে: হামাস
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ফিলিস্তিনি শহীদদের রক্তের বদলা নেয়া হবে: হামাস


ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, শহীদদের রক্তের বদলা নেয়া হবে। গাজা উপত্যকার দক্ষিণের ‘খান ইউনুস’-এ ইহুদিবাদীদের হামলায় বেশ কয়েক জন ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সংগঠনটি এ প্রতিক্রিয়া জানাল।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলায় প্রতিরোধ সংগ্রামীদের পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

ইসরাইলি সেনাদের বিমান ও স্থল হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। শহীদদের মধ্যে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষস্থানীয় কমান্ডার রয়েছে।

কোনো কোনো সূত্র বলছে, গাজায় থেমে থেমে সংঘর্ষ চলছে।

ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের অবৈধ উপস্থিতি বজায় রাখার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রামী ফিলিস্তিনিদেরকে এভাবে হত্যা করে আসছে। তবে ফিলিস্তিনি জনগণ মনে করেন, এভাবে মানুষ হত্যা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না ইহুদিবাদীরা। সূত্র : পার্সটুডে।

এ বিভাগের অন্যান্য সংবাদ