News Bangla 24 BD | কালীগঞ্জে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কালীগঞ্জে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত


আব্দুল গাফফার, কালীগঞ্জ : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে জা’পার প্রেসিডিয়া সদস্য আজম খানের বাস ভবনে শনিবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি রাহেলা পারভীন শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জা’পার প্রেসিডিয়াম সদস্য আজম খান।
সভায় প্রধান অতিথি আজম খান বলেন- একাদশ জাতীয় সংসদ (গাজীপুর-৫) নির্বাচনী এলাকায় ৯০টি ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মীদের দিনব্যাপী সমাবেশ থেকে সমস্ত নেতা কর্মী স্বতস্ফূর্ত সিদ্ধান্তে এ টাই প্রমাণিত হলো, তারা এ সিদ্ধান্তে জানিয়ে দিল ওর্য়াডের সভাপতি, সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ কয়েক হাজার নেতাকর্মী একমত প্রকাশ করল কোনো অবস্থাতেই তারা লাঙ্গল প্রতিক ছাড়া নির্বাচন করতে রাজি নন। কালীগঞ্জে যদি আমরা নির্বান করি তা হলে লাঙ্গল প্রতিক নিয়েই নির্বাচন করব। অন্যথায় আমরা নির্বাচন করব না। এ নির্বাচনী এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চনের মাধ্যমে জাতীয় পার্টিকে পূণরায় ক্ষমতায় দেখতে চায়।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা জা’পার সিনিয়র সহ- সভাপতি আবু জাফর রিপন, সহ-সভাপতি শরিফ খান, যুগ্ন সম্পাদক কাজী নোমান, সাংগঠনিক মোমেন মিয়া, জেলা যুব সংহতির সাবেক সভাপতি শাহ জাহান মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ মো. সুমন, উপজেলা যুব সংহতির সভাপতি আখতারুল ইসলাম লিখন, সহ- সভাপতি মূছা আহম্মেদ, সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক আবু হানিফ, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি মিনহাজ আবেদীন বিশাল, সেচ্ছাসেবক পার্টির সভাপতি আরিফুর রহমান হানিফ, আতিকুর রহমান, মাসুদ সরকার, মোতালিব বেপারী প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ