News Bangla 24 BD | গাজীপুর- ২ আসনে বিএনপি’র দলিয় মনোনয়ন চান মেয়র মান্নান পুত্র রনি
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুর- ২ আসনে বিএনপি’র দলিয় মনোনয়ন চান মেয়র মান্নান পুত্র রনি


স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র অধ্যাপক এম.এ মান্নানের পুত্র মঞ্জুরুল করিম রনি পিতার ইমেজকে কাজে লাগিয়ে গাজীপুর-২ আসনে সংসদ সদস্য হিসেবে এবারের একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুধু তাই নয় কৌশলগত কারণে অধ্যাপক এম.এ মান্নান নিজেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দিয়েছেন।
অধ্যাপক এমএ মান্নান স্বাস্থ্যগত কারণে নির্বাচন করতে না পারলে পুত্র রনিই যাতে মনোনয়ন পান সে কৌশলই অবলম্বন করা হয়েছে বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।
অধ্যাপক এমএ মান্নান এমপি, প্রতিমন্ত্রী এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র থাকাকালে তার পুত্র মঞ্জুরুল করিম রনি পিতার পাশে থেকে এলাকায় কাজ করেছেন। বিশেষ করে ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনকালে তিনি পিতার জয়ের ব্যাপারে জোরালো ভূমিকা রেখেছেন। তবে বর্তমান সরকারের আমলে বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে দেশের বাইরে থাকলেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং তাদেও খোঁজখবর নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে

এ বিভাগের অন্যান্য সংবাদ