গাজীপুর-২ আসনে নৌকা পেলেন রাসেল, আনন্দ মিছিল
টঙ্গী প্রতিনিধি : গাজীপুর-২ আসনে নৌকার মনোনয়ন পেলেন পর পর তিন বার নির্বাচিত সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল। শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পাওয়ার পর গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রোববার টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি টঙ্গী নতুন বাজার আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে টঙ্গী-কালীগঞ্জ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে মিছিল শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার, সাবেক সাংসদ কাজী মোজাম্মেল হক, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমা বি কম, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, আবুল হোসেন, সাদেক আলী, আমজাদ হোসেন, শাহ আলম রিপন, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বাবু, সেলিম মিয়া, মেঘনা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ জাহিদ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, প্রকৌশলী রবিউল্লাহ খান, ঢাকা টোবাকো শ্রমিক ইউনিয়নের সভাপতি আবেদ আলী, বাটা সু-শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, কাজী কামাল হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য কায়ুম সরকার, বদরুল আলম পাশা, লিটন মহাজন, নিয়াজ কামাল, শরীফুল ইসলাম বাধন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার, জয় সরকার, আলহাজ¦ আনোয়ার হোসেন, ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, ইমরান তালুকদার বশির, লুৎফর রহমান, গাজীপুর মহানগর তাঁতীলীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান, মিন্নত আলী মিনু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গাজীপুর-২ আসনের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ আহসান রাসেলকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বিজয়ী করা হবে। জাহিদ আহসান রাসেল গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, রাস্তা-ঘাট ব্যাপক উন্নয়ন করেছে। এছাড়া তার মাধ্যমে গাজীপুর-২ আসনের বিভিন্ন লোকজনের চাকুরী ও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 