News Bangla 24 BD | ঝিনাইদহ-১ আসনে শৈলকুপায় নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-১ আসনে শৈলকুপায় নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু


ঝিনাইদহঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য প্রার্থী ও পরপর তিনবার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রচারণার ঘোষনা দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নিরলস চেষ্টায় দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনার বিকল্প নেই। তিনি অনুষ্ঠানে উপস্থিত ৪ শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ সকলের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিতার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং মির্জাপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম রইচ, কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ