টঙ্গীতে স্কুল পরিচালক, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সাথে রাসেলের মতবিনিময়
টঙ্গী প্রতিনিধি : গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপি মঙ্গলবার গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভা গতকাল বুধবার টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে প্রাইভেট স্কুল এসোসিয়েশন পরিচালনা কমিটির আহ্বায়ক মো: আব্দুল মতিনের সভাপতিত্বে সদস্য সচিব মো: শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ফারুক আহমেদ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি, হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিক, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন, কলেজ অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, আল- হেলাল একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, বেসরকারি স্কুল ঐক্য পরিষদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল আহসান দিপু, টঙ্গী সেন্টাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সরকার নজরুল ইসলাম বিপ্লব, টঙ্গী কমার্স কলেজের ব্যবস্থাপনা পরিচালক সরকার জাহিদুল ইসলাম টিপু, কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারুল হক, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের কলেজ শিক্ষক জাকির হোসেন, এম এইচ সোবহান সিকদার, উসমান মেমোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক ফেরদৌস আরা, যুবলীগ নেতা এম এস মঞ্জুর রনি, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুর রহমান পলাশ, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবির শাহ্ প্রমুখ।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল এমপির সর্বাত্মক সহযোগিতায় আমরা বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটারসহ ব্যাপক সুযোগ সুবিধা পেয়েছি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে জাহিদ আহসান রাসেল এমপিকে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করে যাবো। গাজীপুর-২ আসনের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তার বিকল্প নেই। তার আমলে গাজীপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই যে, তার উন্নয়নের ছোয়া লাগেনি।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 