গাজীপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়ে জাহিদ আহসান রাসেল
গাজীপুর শহরের জয়দেবপুর কালী মন্দিরে শনিবার সন্ধ্যায় হিন্দু ধর্মালম্বীদের সাথে গাজীপুর-২ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল এক মতবিনিময় সভা করেন। কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু নিখিল চন্দ্র দাসের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ও দীলিপ কুমার সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় জাহিদ আহসান রাসেল বলেন- আসন্ন ৩০ ডিসেম্বররের নির্বাচন দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামীলীগ কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। কেননা- দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। অন্যথায় দেশ অনেক পিছিয়ে যাবে। কাজেই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিকল্প নেই।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 