একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন পেলেননা কণ্ঠশিল্পী মনির খান জনপ্রিয়তায় এগিয়ে মতিয়ার রহমান
ঝিনাইদহ থেকে, জাহিদুর রহমান তারিকঃ
একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আশা ফিকে হয়ে গেছে কন্ঠশিল্পী মনির খানের। ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে মনোনয়ন পাননি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কন্ঠশিল্পী মনির খান। জানা গেছে, ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতকে এ আসনটি ছেড়ে দেয়ায় তিনি বাদ পড়েছেন। এ ছাড়া মনির খান এলাকায়ও থাকেননা কিংবা জনসম্পৃক্ততা নেই। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন অধ্যাপক মতিয়ার রহমান, যিনি ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি। মূলত এই আসনটিতে জামায়াতের ভোট বেশি হওয়ায় এবং মতিয়ার রহমানের জনপ্রিয়তা থাকায় বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি। বিগত পাঁচটি নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করলেও এবার তার ব্যতিক্রম হয়েছে। গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে বিএনপির তিনজন প্রার্থীকে চিঠি দেয়া হলেও ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিয়ার রহমান এর মনোনয়ন নিশ্চত বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 