কাপাসিয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭, গাজীপুর-৪ কাপাসিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি এমপির মানবিক কাপাসিয়া গড়ার ডাকে সারা দিয়ে কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নিজাম উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী আসাদ আওয়ামীলীগকে সমর্থন দিয়েছে।
উপজেলার দরদরিয়ায় বঙ্গতাজ তাজউদ্দীনের বাড়িতে ১৭ ডিসেম্বর সোমবার সকালে সিমিন হোসেন রিমি’র সঙ্গে দেখা করে উপজেলার ১১ টি ইউনিয়নের জাপার নেতৃবৃন্দরা নৌকা মার্কায় সমর্থন দেন।
সিমিন হোসেন রিমি বলেন, আগামী নির্বাচনে কাপাসিয়া থেকে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে আমাকে সংসদে যাবার সুযোগ দিন। আমি আপনাদের মানবিক কাপাসিয়া গড়ে দিব। মহাজোটের অন্যতম বড় শরিক দল জাতীয় পার্টি। আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করে জয় নিশ্চিত করুন।
জাতীয় পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী আসাদ নেতাকর্মীদের পরিচয় করে দেন এবং কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন মোল্লা ও কাপাসিয়া আসনের জাপা প্রার্থী মোশাররফ হোসেন জয়, উপজেলা জাপা সহ সভাপতি (অব) সামসুদ্দিন মিলিটারী, যুগ্মœ সম্পাদক এনামুল হক, সাইফুল ইসলাম মাস্টার, এডভোকেট জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুবেল মাহমুদ(বিশাল), বিল্পব হোসেন, সিব্বীর,মাহবুব হোসেন, শরিফ হোসেন, আমান উল্লাহ, জেলা ছাত্রসমাজ নেতা ছাইদুর রহমান মোড়ল, ওবায়দুল পাঠান, সোলায়মান প্রধানসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে-কাদের
ঢাকার দুই মেয়র মন্ত্রী পদমর্যাদা পেলেন ।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বাহাউদ্দিন নাছিম
সম্মেলনের জন্য আমরা প্রস্তুত: ছাত্রলীগ সভাপতি
শেখ হাসিনার সরকার দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে-কাদের 