News Bangla 24 BD | টঙ্গীতে নৌকার পক্ষে স্বেচ্ছাসেবক লীগের মিছিল
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টঙ্গীতে নৌকার পক্ষে স্বেচ্ছাসেবক লীগের মিছিল


টঙ্গী সংবাদদাতা : একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীতে গাজীপুর-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ জাহিদ আহসান রাসেলের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী মিছিল করেছে টঙ্গী থানা স্বেচ্ছা সেবকলীগ।
মিছিলটি সোমবার টঙ্গী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজির মাজার গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। মিছিল শেষে নির্বাচনী পথসভায় টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, কাজী সোহেল, সাওন সরকার, বেলায়েত হোসেন, আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, আলাউদ্দিন, বাদশা দেওয়ান, জাকির হোসেন, সোহেল রানা আলী, ইমরান তালুকদার বশির, বাবু মিয়া, কবির শাহ প্রমুখ।
মিছিল শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এটা বিজয়ের মাস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ৩০ ডিসেম্বর গাজীপুর-২ আসনে শেখ হাসিনার নৌকা মার্কাকে ভোট দিয়ে আমরা আরেকটি বিজয় অর্জন করবো। গাজীপুর-২ আসনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নেতাকর্মীদের নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য সকলের প্রতি উধার্ত আহ্বান জানান। জাহিদ আহসান রাসেল গাজীপুরে ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী ৩০ তারিখ নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ