মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচমকা ইরাক সফরকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির রাজনীতিক ও মিলিশিয়া নেতারা। এ ঘটনায় পার্লামেন্টের জরুরি অধিবেশন দাবি করেছেন শিয়াপন্থী ইসলাহ পার্লামেন্টারি ব্লকের নেতা সাবাহ আল সাদি। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরাকে মার্কিন আগ্রাসনবিরোধী শিয়া নেতা মুক্তাদা আল সদরের নেতৃত্বাধীন ইসলাহ পার্টির হয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন সাবাহ আল সাদি। মার্কিন প্রেসিডেন্টের অঘোষিত সফরের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্পকে তার নিজের সীমারেখা সম্পর্কে জানা উচিত। ইরাকে মার্কিন দখলদারিত্বের অবসান হয়েছে।
মুক্তাদা আল সদর ২০১১ সাল পর্যন্ত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সহিংস আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরে তিনি ইরাকি জনগণের স্বার্থ রক্ষার জন্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফেরেন। তার জোটে কমিউনিস্ট ও অসাম্প্রদায়িক ইরাকিদের অন্তর্ভূক্ত করা হয়েছে। তারা ইরাকে যেকোনও ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তা যুক্তরাষ্ট্র বা ইরান যেই হোক।
পার্লামেন্টে ইসলাহ পার্টির প্রতিদ্বন্দ্বী এবং ইরান সমর্থিত মিলিশিয়া নেতা হাদি আল-আমিরি’র নেতৃত্বাধীন বিনা ব্লকের পক্ষ থেকেও ট্রাম্পের এ সফর নিয়ে তাদের আপত্তির কথা জানানো হয়েছে।
বিনা ব্লকের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের এ সফর কূটনৈতিক রীতিনীতির সুস্পষ্ট ও ভয়াবহ লঙ্ঘন। এর মধ্য দিয়ে তিনি ইরাক সরকারের প্রতি তাচ্ছিল্য দেখিয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের সঙ্গে মিলিত হতে অনির্ধারিত এক সফরে বুধবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ইরাকে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের এটি প্রথম ইরাক সফর। বড়দিন উপলক্ষে সেনাবাহিনীকে তাদের সাফল্য, ত্যাগ ও সেবার প্রতি স্বীকৃতি জানাতেই তার এ আকস্মিক সফর। বাগদাদের বিমানঘাঁটিতে নেমেই সেনাদের কাজের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।

কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস
যুক্তরাজ্যজুড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বইছে শোকের বন্যা
বৈশ্বিক খাদ্য ঘাটতির সতর্কতা জাতিসংঘ মহাসচিবের
শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই
বৈশাখেই ‘পৌষমাস’ অস্ত্র ব্যবসায়ীদের! ইউক্রেন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে লাভ 