News Bangla 24 BD | আগুন দিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর বাড়িও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

আগুন দিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর বাড়িও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা


বিক্ষোভে জ্বলছে ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। আগুন দিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর বাড়িও পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তবে সেই সময় সেখানে ছিলেন না উপ-মুখ্যমন্ত্রী চৌনা মেইন।

শুধু উপ মুখ্যমন্ত্রীর বাড়িতেই নয়, বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে জেলা কমিশনারের বাড়িতেও। আহত হয়েছেন পুলিশ কমিশনার পদমর্যাদার আরো এক অফিসার। নতুন করে শহরের বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়িয়েছে।

কার্ফু জারি করা হয়েছে শহরে। টহল দিচ্ছে সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে ইটানগরের ইন্টারনেট সেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে কথা বলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কিন্তু তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি।

ঘটনার সূত্রপাত স্থায়ী বাসিন্দা হিসেবে প্রশংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে। রাজ্য সরকার অরুণাচলের ছয় সম্প্রদায়কে স্থায়ী বাসিন্দা প্রশংসাপত্র দেওয়ার কথা জানায়৷ সরকার নিযুক্ত প্যানেল এই মর্মে সুবিধাভোগীদের তালিকাও প্রকাশ করে৷ এই প্রকাশিত তালিকারই বিরোধীতা করছে অন্যান্য সম্প্রদায়৷ তাদের দাবি, কেন ওই ছয়’সম্প্রদায় ছাড়া অন্যান্যরা স্থায়ী বাসিন্দা প্রশংসাপত্র পাবে না? প্রকাশিত তালিকা পালটাতে হবে।

দাবি আদায়ে শুক্রবার ইটানগরে রাজ্যের সচিবালয় ঘেরাও করেন আন্দোলনকারীরা। ভেতরে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ পরে তা অগ্নিগর্ভ রূপ নেয়। আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ৷ পুলিশের গুলিতে নিহত হন এক আন্দোলনকারী।

বিক্ষোভের মুখে আগের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। মানুষ বিভ্রান্ত হয়েছে উল্লেখ করে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ