News Bangla 24 BD | ঝিনাইদহে অভিযানে চালিয়ে কেরাম বোর্ড জব্দ ও জরিমানা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহে অভিযানে চালিয়ে কেরাম বোর্ড জব্দ ও জরিমানা


ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় টাকার বিনিময়ে কেরাম খেলা হয়। বুধবার দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। আরাপপুর নেভি অফিসের পাশে অভিযানকালে তিনি দেখেন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা সেখানে টাকা দিয়ে কেরাম খেলছে। এ সময় কেরাম বোর্ডের মালিক রবিউল ইসলাম কৌশলে পালিয়ে গেলে আটক করা হয় তার ছেলে মুস্তাককে। নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে সেখানে কেরাম খেলা চলে। ৪টি দোকানে অভিযান চালিয়ে কেরাম বোর্ড জব্দ করা হয়েছে। দোকান মালিককে জরিমানা করা হয়েছে বলেও জানান নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। ওই দোকানে মাদক বিক্রি বা সেবন করা হতে পারেও বলে তিনি আশংকা করেন। অভিযানের সময় ঝিনাইদহ সদর থানার এএসআই সুজাত আলী ও ইউএনও অফিসের ওএস জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ