শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে ইভটিজারের ৬ মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় ইভটিজিং এর দায়ে জাহিদুল ইসলাম (১৯) নামের এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উসমান গনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগি ছিলেন শৈলকুপা থানার এসআই নিপুন। রোববার বিকেলে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ইভটিজিং করছিলো জাহিদুল ইসলাম নামের এক বখাটে। তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়েছে। সে চরবাখরবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
যুদ্ধাপরাধের দায়ে বড়লেখার ৩ রাজাকারের ফাঁসি
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সুপ্রিম কোর্ট বারের ভোটের পুনর্গণনার ফল ঘোষণা নিয়ে হাতাহাতি
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো
শৈলকুপায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 