গাজীপুরে অবৈধ ক্যাবল ব্যবসায়িকে জরিমানা
গাজীপুর সিটি করপোরেশনের বাংলা বাজার এলাকায় সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে এক ক্যাবল ব্যবসায়িকে লাখ টাকা জরিমানা ও মালামাল জব্দ করেছে। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন স্থানীয় ইমন ক্যাবল নেটওয়ার্ক-এর মালিককে ওই জরিমানা ও আদায় করেন।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন জানান, কোন অনুমতি বা লাইসেন্স না নিয়ে ইমন ক্যাবল নেটওয়ার্ক মালিক ইমন হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্টার গ্রুপের বিভিন্ন চ্যানেল চালিয়ে আসছেন। রোববার দুপুরে ইমন ক্যাবল নেটওয়ার্কের অফিসে অভিযান চালিয়ে ও এলাকাবাসীর কাছে তথ্য নিয়ে ওই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে ইমনের বিরুদ্ধে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ আইনে ওই জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে।

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
যুদ্ধাপরাধের দায়ে বড়লেখার ৩ রাজাকারের ফাঁসি
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সুপ্রিম কোর্ট বারের ভোটের পুনর্গণনার ফল ঘোষণা নিয়ে হাতাহাতি
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো
শৈলকুপায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 