ধোনি ও রাহুলের সেঞ্চুরির উপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুললো ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৯ রান করে কোহলির দল। এই রান সংগ্রহ করতে ভারতের ৭টি উইকেটের পতন হয়।
এর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। মঙ্গলবার ইংল্যান্ডের সোফিয়া গার্ডেনসের কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু এই চাপ থেকে দলকে বের করে আনেন মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুল। তারা বিশাল এক জুটি গড়েন। ১০৮ রান করেন রাহুল। আর ধোনি করেন ১১৩ রান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রুবেল ও সাকিব। আর মোহাম্মদ সাইফ উদ্দিন নেন ১টি উইকেট। মুস্তাফিজ ও সাব্বিার নেন ১টি করে উইকেট।
এই ম্যাচে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬০ রান।

গাজীপুরে ৭দিন ব্যাপী সাতাঁর প্রশিক্ষণ উদ্বোধণ
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা
বাংলাদেশ প্রথমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করলো
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
৭ উইকেটে বাংলাদেশের জয়
সেমিফাইনালে আর্জেন্টিনা
ফ্রি ফায়ার গেমে ছাত্র ও যুবকরা, মেধাশুন্য হওয়ার আশঙ্খা বিশেষজ্ঞদের!
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ 