News Bangla 24 BD | গাজীপুর সদর উপজেলা নির্বাচনেএ্যাড. রীনা পারভীন নির্বাচিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুর সদর উপজেলা নির্বাচনেএ্যাড. রীনা পারভীন নির্বাচিত


গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট রীনা পারভীন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৩ হাজার ৮৬৫। এ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮০৭ ভোট। এ ছাড়া এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান খান আনারস প্রতীকে ৩৪৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আতিকুজ্জামান আতিক মোটরসাইকেল প্রতীকে ৭৭৫ ভোট পেয়েছেন।
মঙ্গলবার রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু নাসার উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।
ইজাদুর রহমান নির্বাচন চলাকালে মঙ্গলবার বেলা ১১ টার দিকে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং পুনরায় নির্বাচন দাবি করেছিলেন। এছাড়া হাবিবুর রহমান ও আতিকুজ্জামান ইতিপূর্বে আওয়ামী লীগ মনোনীত প্রাথীকে সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়ান।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আলহাজ রিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা সরকার নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ