News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে একুশ উদযাপন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে একুশ উদযাপন


প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে একুশ উদযাপন করবে বৃহত্তর ওয়াশিংটন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আগামী ২০শে ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১১টা থেকে এটি শুরু হবে।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ এবং বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে গঠিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ব্যানারে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন একুশ উদযাপন কমিটির আহ্বায়ক মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ-সভাপতি অমর ইসলাম।

মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান জানিয়েছেন, প্রথমবারের মতো হোয়াইট হাউজের সামনে লাফায়েত স্কয়ারে একুশের প্রথম প্রহরে একুশ উদযাপনের আয়োজন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির ব্যানারে আয়োজিত একুশের এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে সপরিবারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

হোয়াইট হাউজের সামনে এই প্রথম একুশ উদযাপন উপলক্ষে ইতিমধ্যেই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে। একুশের প্রথম প্রহরে হোয়াইট হাউজের সামনের লাফায়েত স্কয়ারের অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে একুশ উদযাপন সংবাদ এরই মধ্যে ওয়াশিংটন প্রবাসীদের মাঝে বিপুল আগ্রহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ