যাদের অনিয়মিত হার্ট বিট হয় তাদের কফি বা ক্যাফেইন সমৃদ্ধ ড্রিংক পান না করা ভালো— এমন পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ। কিন্তু সম্প্রতি এক গবেষণায় বিশেষজ্ঞগণ কফি পানের সঙ্গে হার্ট বিট বা হৃদস্পন্দন বাড়ার কোনো সংশ্রব খুঁজে পাননি। বিশেষজ্ঞগণ এক বছর ধরে ১ হাজার ৩৮৮ জন লোকের ওপর গবেষণা পরিচালনা করেন; যারা প্রতিদিন কফি, চা, চকলেট খেতেন। পাশাপাশি এদের শরীরে ২৪ ঘণ্টার জন্য হল্টার মনিটর লাগিয়ে রাখা হতো যাতে হার্টের স্পন্দন সম্পর্কিত তথ্য পাওয়া যায়।
গবেষকগণ বলছেন, যাদের গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের অন্তত শতকরা ৬০ ভাগ প্রতিদিন একাধিক ক্যাফেইনসমৃদ্ধ খাবার খেতেন। কিন্তু মজার ব্যাপার হলো যারা নিয়মিত কফি পান করেন এবং যারা কফি বা ক্যাফেইন সমৃদ্ধ খাবার আহার করেন না তাদের মধ্যে হল্টার মনিটর রিপোর্টে বা ইলেক্ট্রকার্ডিওগ্রাফি রিপোর্টে কোনো পার্থক্য দেখা যায়নি। আর এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালে।
এ ব্যাপারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের সহযোগী অধ্যাপক গবেষণার সিনিয়র অথার ড. গ্রেগরি এম মারকিউস উল্লেখ করেছেন গবেষণায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা অধিক ক্যাফেইন পানে হার্ট বিট বাড়তে পারে। তবে ড. মারকিউস এটাও বলেন যে, অনেক রোগীর ক্ষেত্রে ক্যাফেইন পান অতিরিক্ত হার্ট বিটের কারণ হতে পারে। তবে এমন যদি হয় তাহলে তাদের অবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে নেয়া ভালো এই কারণে যে, তারা সত্যিটা বুঝতে পারবেন। তবে তিনি মনে করেন অ্যারিদমিয়া বা অনিয়মিত হার্ট বিট জীবন হরণকারী কোনো রোগ নয়। তবে কয়েক দশক ধরে কফি পান নিয়ে যে নেতিবাচক গবেষণা তথ্য প্রকাশিত হয়েছে তা একটি মাত্র গবেষণায় বদলে যাবে তা মনে হয় না। তাই যাদের হার্ট বিটের সমস্যা আছে অথচ কফি পান করতে চান তাদের অবশ্যই হূদরোগ বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলা উচিত।

বৃষ্টিতে ভেজা অসুস্থতা এড়াতে কি করবেন
পিসিওএস থাকলে যে ভুল কখনোই করবেন না
ইফতারে রাখুন কাঁচা আম-দইয়ের স্মুদি
শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া বস্তাবন্দি নারীর পরিচয় ও খুনি শনাক্ত
নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়ার স্বরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শীতে ত্বকের যত্ন
ঢাকায় আগমন-বহির্গমন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ: আইজিপি 