News Bangla 24 BD | গাজীপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী ও আলোচনা সভা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

গাজীপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী ও আলোচনা সভা


রেজাউল কবির রাজিব, টঙ্গী প্রতিনিধি : গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের অফিস উদ্বোধন ও বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা সোমবার গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ মো: ওমর ফারুক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম রাজু, মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আমির হোসেন মাঝি, বিল্লাল হোসেনসহ গাজীপুর সদর, টঙ্গী থানা, কাপাসিয়া থানা, শ্রীপুর থানা, কালীগঞ্জ থানা, কালিয়াকৈর থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। আলোচনা, অফিস উদ্বোধন ও র‌্যালী শেষে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ