এম.এ মান্নান, কোনাবাড়ী : গাজীপুর সিটির কোনাবাড়ীতে ভোক্তা অধিকার আইনে সকাল বেলা কয়েকটি রেষ্টুরেন্টে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক রিনা বেগম। গত ২৪ জুন সোমবার সকাল বেলা কোনাবাড়ী এই অভিযান চলাকালে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র কর্মকর্তা এসি কামরুল ইসলাম, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ এমদাদ হোসেন, গাজীপুর কনজ্যুমার এ্যাসোসিয়েশনের এর সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবর্গ।
এ অভিযান চালিয়ে খাদ্যে মান নিয়ন্ত্রন, খোলামেলা পরিবেশে খাবার পরিবেশন সহ নানা অপরাধে সুনিল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, আল মুসলিম রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস কে ১০ হাজার টাকা এবং পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে খুশি এলাকাবাসী। মাঝে মাঝে এই ধরনের অভিযান চালালে ভোক্তা আইন সংরক্ষিত হবে বলে তাদের বিশ্বাস।

আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
যুদ্ধাপরাধের দায়ে বড়লেখার ৩ রাজাকারের ফাঁসি
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সুপ্রিম কোর্ট বারের ভোটের পুনর্গণনার ফল ঘোষণা নিয়ে হাতাহাতি
সাংবাদিক নাঈম হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়লো
শৈলকুপায় ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 