News Bangla 24 BD | ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে পৃথক হত্যা, বিস্ফোরক ও মাদক মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

আজ দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম, দ্বিতীয় ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম এ রায় প্রদাণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাতে সদর উপজেলার মির্জাপুর গ্রামে আব্দুল গনিকে বোমা মেরে হত্যা করে পুর্ব বাংলাকমিউনিস্ট পার্টির সদস্যরা। এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদি হয়ে সদর থানায় ৪ জনকে আসামী করে হত্যা ও বিস্ফোরক আইনে ২ টি মামলা দায়ের করে। ওই বছরেই পুলিশ ৪ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাজিম উদ্দিন, আসমত, তক্কেল ও নজরুল ইসলাম ভুটানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। এ মামলায় তক্কেল ও নজরুল ইসলাম ভূটান পলাতক রয়েছে। অপরদিকে, ২০১৩ সালের ২৫ জুলাই মহেশপুর উপজেলার দত্তনগর বাজার থেকে ফেন্সিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদি হয়ে ৪ জনকে আসামী করে মাদক মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের শেষের দিকে পুলিশ আদালতে ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। স্বাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আমেনা খাতুন, মজিদা খাতুন ও রাবেয়া খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়েছে। এ মামলার অপর আসামী তারা মিয়া বর্তমানে মৃত ও রাবেয়া খাতুন এবং আমেনা খাতুন পলাতক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ