News Bangla 24 BD | টাকার বিনিময়ে কমিটি নয়, প্রমাণ পেলে ব্যবস্থা–মেয়র জাহাঙ্গীর আলম
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টাকার বিনিময়ে কমিটি নয়, প্রমাণ পেলে ব্যবস্থা–মেয়র জাহাঙ্গীর আলম


ইমন খান : আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কমিটি টাকার বিনিময়ে নয়,প্রমাণ পেলে ব্যবস্থা প্রহণ করা হবে। মাদার সংগঠন আওয়ামীলীগ,যারা এর বাহিরে থাকবেন,তারা সাবধান হয়ে যান সময় আছে ভালো হওয়ার,নইলে সামনে ভয়াবহ বিপদ। যারা নিজের রক্তের বিনিময়ে আওয়ামীলীগ কে টিকিয়ে রেখেছে,তাদের সম্মান গাজীপুর মহানগর আওয়ামীলীগ সব সময় দিবে। আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঐতিহাসিক রাজবাড়ি মাঠে বিশাল জনসভায় গাজীপুর সিটির মাননীয় মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। তিনি আরো বলেন,বিগত ৩০ বছর রাজনিতির ইতিহাসে,কোন জনপ্রতিনিধি চোখে পড়ার মত কাজ করেনি এই গাজীপুরে। সিটির ৫ বছর শাসনামলে ১ শত কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ এসেছে,কিন্তু আমি দায়িত্ব পেয়েছে ৭/৮ মাস এরই মধ্যে সাড়ে ৭ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ সরকারের কাছ থেকে এনেছি। সমালোচনা করা যায়,উপহাস করে কথা বলা যায়,কাজটা করা কঠিন,সেই কঠিন কাজটি করে দেখিয়েছি। দায়িত্ব পাওয়ার পর কোনদিন কোথাও দাওয়াতে যাই নি,শুধু মন্ত্রণালয় ও নগর ভবন । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও যে সকল মন্ত্রণালয় আমাকে সহযোগিতা করেছে তাদের কাছে চির কৃতজ্ঞ। বিশেষ করে আজকের প্রধান অতিথি আমাকে অনেক সহযোগিতা করেছে। মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আজমত উল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি। গাজীপুর সিটির মেয়রের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল,সংরক্ষিত মহিলা এমপি সামসুন নাহার ভুইয়া,রুমানা আলী টুসি সহ নগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে দেশ বরন্য শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ